ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

নবগঠিত ৩নং পানানগর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী দুর্গাপুর প্রতিনিধি: মো. মোমিন জাদরান

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার নবগঠিত ৩নং পানানগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে ধোকড়াকুল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন ও পানানগর ইউনিয়ন ছাত্রদল নেতা জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম রিপন, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, রেন্টু ইসলাম, দুর্গাপুর পৌর যুবদল নেতা রিগেন খান, পানানগর ইউনিয়ন যুবদল নেতা রাজিবুল ইসলাম রাজীব এবং রাজশাহী জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মাহাবুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা জিল্লুর রহমান ও সাদেকুল ইসলাম, ছাত্রদল নেতা জহুরুল ইসলাম, রায়হান বাবু, পারভেজ আহমেদ, বাবর আহমেদ ও একরামুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল খন্দকার বলেন, “দীর্ঘদিন পর আমরা নতুন কমিটি পেয়েছি। কিন্তু এরই মধ্যে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি একটি বৃহৎ দল—এখানে মতভেদ থাকতেই পারে। কেউ পদ না পেয়ে হতাশ হবেন না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে জনাব তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করব।”
তিনি দলের সকল নেতাকর্মীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

error:

নবগঠিত ৩নং পানানগর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫