ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

শাপলা প্রতীক বরাদ্দে দাবি, সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

বাংলার খবর ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় প্রতীক হিসেবে “শাপলা” প্রতীক বরাদ্দের দাবিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বৈঠকে অংশ নেন।

এর আগে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক ছাড়া ৫০টি প্রতীকের তালিকা থেকে বিকল্প প্রতীক বাছাই করতে চিঠি দিয়েছিল। তবে এনসিপি জানায়, “শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক বেছে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।”

দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এনসিপি জানায়, শাপলা প্রতীকের সঙ্গে তাদের দলের রাজনৈতিক ও গণমানুষের গভীর সংযোগ গড়ে উঠেছে। জনগণের ভালোবাসা উপেক্ষা করে তারা অন্য প্রতীক বেছে নিতে পারবেন না।

এনসিপি দাবি করেছে, নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আইনি ভিত্তিহীন এবং দলটির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের বহিঃপ্রকাশ। তারা আরও অভিযোগ করে, “এমন সিদ্ধান্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

শাপলা প্রতীক বরাদ্দে দাবি, সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি

আপডেট সময় ০৭:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫