ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সিলেট-২: লুনা না হুমায়ুন—কে হচ্ছেন বিএনপির প্রার্থী?

বাংলার খবর ডেস্ক:

সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দলে শুরু হয়েছে তুমুল আলোচনা। কে পাচ্ছেন ‘ধানের শীষ’—চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা, না কি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির—এই প্রশ্ন ঘুরছে বিএনপির ভেতর ও বাইরে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্যে এই জল্পনা আরও বেড়েছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে এক বৈঠকে তিনি জানান, হুমায়ুন কবির আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে নির্বাচন করবেন। এরপর থেকেই ধারণা করা হচ্ছে—হুমায়ুনই হতে পারেন সিলেট-২ আসনে দলের প্রার্থী।

তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলছেন, এখনো কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। দলের নির্দেশে তিনি মাঠে কাজ করছেন। সোমবার বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমার স্বামী গুম হওয়ার পর থেকেই দলের নেত্রী খালেদা জিয়া আমাকে জনগণের পাশে থাকার নির্দেশ দেন। আমি সেই দায়িত্ব পালন করছি। কে প্রার্থী হবেন, তা সিদ্ধান্ত নেবে দল।”

অন্যদিকে হুমায়ুন কবির জানিয়েছেন, “আমি নির্বাচন করলে সিলেট-২ আসন থেকেই করব। বিশ্বনাথ-ওসমানীনগর আমার হৃদয়ের জায়গা।” তিনি বলেন, “বিএনপি বড় দল—অনেকে মনোনয়ন চাইবে। দল যাকে বেছে নেবে, সবাইকে তাকে সহযোগিতা করতে হবে।”

দলের ভেতরে আলোচনায় আছে, যুক্তরাজ্য থেকে ফিরে আসার পর থেকে হুমায়ুন কবির দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি বিএনপি মহাসচিবের সঙ্গে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বৈঠকের সফরসঙ্গী ছিলেন। এতে তাঁর প্রভাব আরও স্পষ্ট হয়েছে বলে দলীয় সূত্র জানায়।

এদিকে অনেকের মতে, ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তাঁর স্ত্রী তাহসীনা রুশদী লুনাই সিলেট-২ আসনে জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন। ইলিয়াসের রহস্যজনক নিখোঁজের পর থেকেই এই আসনটি তাঁর পরিবারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে।

সবমিলিয়ে সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে এখন তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। দল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

সিলেট-২: লুনা না হুমায়ুন—কে হচ্ছেন বিএনপির প্রার্থী?

আপডেট সময় ০১:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫