ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

বিসিবি নির্বাচনে ভোট দিয়েছেন কিনা, জানালেন তামিম ইকবাল

বাংলার খবর স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে সোমবার (৬ অক্টোবর)। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর এক পাঁচতারকা হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন ভোট গণনা চলছে, এবং সন্ধ্যা নাগাদ ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এদিকে নির্বাচনের পর ভোট দিয়েছেন কি না, তা নিয়ে গুঞ্জন ছড়ায় দেশজুড়ে। নানা গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে তামিম ইকবাল ভোট দিয়েছেন। তবে বিষয়টি স্পষ্ট করেছেন তামিম নিজেই। ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি বলা হচ্ছে, বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’

তিনি আরও বলেন, ‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম, কারণ তখন আমি দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি কিংবা ভোট দেইনি।’

উল্লেখ্য, বিসিবি নির্বাচনকে ঘিরে এবারও নানা বিতর্ক দেখা দেয়। তামিমসহ বেশ কয়েকজন ক্লাব সংগঠক নির্বাচন বর্জন করেন। অন্যদিকে ‘বিতর্কিত’ ১৫টি ক্লাব শেষ মুহূর্তে আদালতের নির্দেশে ভোটাধিকার ফিরে পায়।

এর আগে তামিম পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ‘নির্বাচন ফিক্সিংয়ের’ অভিযোগ তুলে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে এবারের নির্বাচনে তাকে ভোটার তালিকায় দেখা গেলেও ভোটকেন্দ্রে উপস্থিত হননি তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

বিসিবি নির্বাচনে ভোট দিয়েছেন কিনা, জানালেন তামিম ইকবাল

আপডেট সময় ০৫:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫