ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

জামালপুরে দিনব্যাপী কবি মিলন মেলায় অনুষ্ঠিত হলো এক অনবদ্য কবিতা উৎসব

Oplus_16908288

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে এক অসাধারণ বর্ণাঢ্য কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জামালপুর ও শেরপুর জেলার কবি ও বাচিকশিল্পীরা এতে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানটি ৪টি পর্বে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয়।

শনিবার ৪ অক্টোবর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবটি অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে কবি শ্বেতা শতাব্দী এষের মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করা হয়, যা পাঠ করেন কবি তারিকুল ফেরদৌস। দ্বিতীয় পর্বে কবিতালাপ অনুষ্ঠিত হয়, সঞ্চালনায় ছিলেন কবিতা পরিষদ জামালপুরের সাধারণ সম্পাদক কবি ডা. তারিক মেহের, এবং সভাপতিত্ব করেন কবিতা পরিষদ জামালপুরের সভাপতি কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

তৃতীয় পর্ব ‘কবিদের কবিতা পাঠ’ অনুষ্ঠিত হয় কবি মাহবুব বারীর সভাপতিত্বে ও বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টুর সঞ্চালনায়। এই পর্বে বিভিন্ন কবি অংশগ্রহণ ও কবিতা পাঠ করেন।

চতুর্থ পর্বে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। কবি আলী জহিরের সভাপতিত্বে অংশগ্রহণ করেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু, হৃদয় লোহানী, এমআরআই রাসেল, আহমেদ আল কাদরী লিটন, মানসী গোস্বামী, শারমিন সারা, অনন্যা সাহা প্রমুখ। অনুষ্ঠানের কিছু অংশ লাইভ প্রচার করা হয়।

এছাড়া অনুষ্ঠানস্থলে জামালপুরের কবিদের প্রকাশিত বইয়ের স্টল আয়োজন করা হয়। কবিদের কিছু বই বিক্রি হয়, যার মধ্যে ‘নদীর সাথে কথোপকথন’ কাব্য গ্রন্থ বিক্রির শীর্ষে ছিল। এমন বিরল আয়োজন ও কবিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

জামালপুরে দিনব্যাপী কবি মিলন মেলায় অনুষ্ঠিত হলো এক অনবদ্য কবিতা উৎসব

আপডেট সময় ০৩:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫