ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

এনসিপিকে শাপলার পরিবর্তে বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের মধ্যে মার্কা বাছাই করার নির্দেশ

Oplus_16908288

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে শাপলা প্রতীকের পরিবর্তে বেগুন, বালতি সহ মোট ৫০টি প্রতীক থেকে তাদের মার্কা বাছাই করার নির্দেশ দিয়েছে। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’ নিবন্ধনের জন্য আবেদন করেছে, যা প্রাথমিকভাবে বিবেচিত হয়েছে। দলটি শাপলা, কলম ও মোবাইল প্রতীক প্রথমে পছন্দ করেছিল, পরে শাপলার বিভিন্ন রূপের জন্য আবেদন করেছে। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক বরাদ্দ করা সম্ভব নয়।

দলের জন্য বরাদ্দকৃত প্রতীক নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৫০টি বিকল্প থেকে নির্বাচন করতে হবে। বাছাই করা প্রতীক আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে ইসিকে জানাতে হবে।

বাছাইয়ের জন্য প্রদত্ত প্রতীকগুলোর মধ্যে রয়েছে— আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস এবং হেলিকপ্টার।

ইসি সচিব জানিয়েছেন, এনসিপিসহ দুটি দলকে ইতিমধ্যেই নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি ১৩টি দলের আবেদন এখনো পর্যালোচনায় রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক নেতারা তাদের বক্তব্য রাখতে পারেন, তবে ইসি আইন অনুযায়ী কাজ করবে এবং কোনো হুমকি মনে করবে না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

এনসিপিকে শাপলার পরিবর্তে বেগুন-বালতিসহ ৫০ প্রতীকের মধ্যে মার্কা বাছাই করার নির্দেশ

আপডেট সময় ০৫:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫