ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক

মাধবপুরে অগ্নিকাণ্ডে ৫ ঘর ভস্মীভূত, নিঃস্ব ৫ পরিবার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে ৫টি বসতঘর। এতে ৫টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে এবং দুইটি গরুও আগুনে পুড়ে মারা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার গভীর রাতে উপজেলার বহরা ইউনিয়নের হাসিমপুর গ্রামে রনজিত সূত্রধরের বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে।

দ্রুত ছড়িয়ে পড়া আগুনের তাণ্ডবে একে একে আশপাশের টিনশেড ঘরগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রাতারাতি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়দের চিৎকারে চারপাশের মানুষ ছুটে এসে পানি ছিটানো ও বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই সব ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরো পড়ুন https://banglarkhabor24.com/news/8210

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিব উদ্দিন ভূঁইয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

error:

মাধবপুরে অগ্নিকাণ্ডে ৫ ঘর ভস্মীভূত, নিঃস্ব ৫ পরিবার

আপডেট সময় ০৩:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫