ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায় Logo আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশি সহযোগিতা জোরদারে আলোচনা Logo প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মাধবপুরে সার ও কীটনাশক ব্যবসায়ীদের জরিমানা

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর মসজিদ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি দোকানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। লাইসেন্সবিহীনভাবে সার ও কীটনাশক বিক্রি, সারের অতিরিক্ত মূল্য গ্রহণ এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ফকির। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে পরিচালিত এ অভিযানে লাইসেন্স, ক্যাশ মেমো ও রেজিস্টারবিহীনভাবে সার ও কীটনাশক বিক্রির দায়ে ৪টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে সার ও কীটনাশক ব্যবসায়ীদের উপর এমন অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায়

error:

মাধবপুরে সার ও কীটনাশক ব্যবসায়ীদের জরিমানা

আপডেট সময় ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫