ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল Logo মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট

আসন ধরে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসছে বিএনপি, হবিগঞ্জ-৪ থেকে ডাক পেয়েছেন এস এম ফয়সল

mবাংলার খবর ডেস্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ধাপে ধাপে প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে। দলীয় নীতি ও সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করার আগে মাঠ পর্যায়ের জনপ্রিয়তা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাকর্মীদের মতামত গুরুত্ব পাচ্ছে।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে কয়েকটি আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এ ধারাবাহিকতায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সম্ভাব্য প্রার্থী এস এম ফয়সলকেও আলোচনার জন্য ডাক পাঠানো হয়েছে। তিনি স্থানীয়ভাবে রাজনৈতিক, সামাজিক এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকে দলের ভিত্তি মজবুত করতে ভূমিকা রেখে আসছেন।

বিএনপির সংশ্লিষ্ট নেতারা জানান, কেন্দ্রীয় পর্যায়ে প্রতিটি আসন ধরে বৈঠক করা হচ্ছে যাতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হয়। এ প্রক্রিয়ায় যোগ্য এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নেতাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।

স্থানীয় পর্যায়ের নেতারা মনে করছেন, এই উদ্যোগে তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসার সম্ভাবনা তৈরি হবে। হবিগঞ্জ-৪ আসন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, আর এস এম ফয়সলকে আলোচনায় যুক্ত করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

আগামী নির্বাচনে বিএনপি শক্তিশালী অবস্থান নিয়ে মাঠে নামতে চায়। এজন্য সংগঠিত কাঠামো ও নেতৃত্ব নির্বাচনে সতর্কতা অবলম্বন করছে দলটি। হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সলের অংশগ্রহণ এই প্রক্রিয়াকে আরও প্রাণবন্ত করবে বলে অনেকেই মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী

error:

আসন ধরে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসছে বিএনপি, হবিগঞ্জ-৪ থেকে ডাক পেয়েছেন এস এম ফয়সল

আপডেট সময় ১২:৪৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫