ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেশের আপামর জনসাধারণ পি.আর বুঝে না, এলাকার আপনজনকে নির্বাচিত করতে চায়: সৈয়দ মোঃ ফয়সল

বাংলার খবর প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশের আপামর জনসাধারণ কোনো পি.আর বোঝে না। তারা বোঝে এলাকার পরীক্ষিত ও আপনজন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে। ভোট দিবে চুনারুঘাটের মানুষ, আর এমপি হবে যশোরের লোক—এটা জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৬ বছর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোন ষড়যন্ত্রই জনগণের রায়ের সামনে টিকতে পারবে না।

সোমবার বিকালে চুনারুঘাট উপজেলার শানখলা স্কুল মাঠে বিএনপির আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে।

সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার হাতে বিএনপির পতাকা তুলে দিয়েছিলেন। আমি মাধবপুর-চুনারুঘাটে সংগঠন গড়ে তুলেছি। সরকারি কোনো দায়িত্বে না থেকেও আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতায় শত শত কোটি টাকার উন্নয়ন করেছি। ভবিষ্যতে সুযোগ পেলে এলাকার উন্নয়নে জীবন উৎসর্গ করব।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন, “আমার পিতা এমন একজন স্বপ্নদ্রষ্টা যিনি মানুষের জন্য কাজ করেন। তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে দিন, আমরা উন্নয়ন নিশ্চিত করব।”

এছাড়া বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, পৌর মেয়র নাজিমউদ্দিন, হবিগঞ্জের পিপি এড. আব্দুল হাইসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে

error:

দেশের আপামর জনসাধারণ পি.আর বুঝে না, এলাকার আপনজনকে নির্বাচিত করতে চায়: সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০১:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫