ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ Logo বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫ Logo চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার Logo লাখাই থানায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা Logo লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা Logo নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo মাধবপুরে তালবীজ রোপণে সবুজ স্বপ্ন, সড়কের পাশে গড়ে উঠছে ছায়ার ভবিষ্যৎ Logo মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন Logo যুবদল সভাপতির বক্তব্যের প্রতিবাদে হাইমচর জামায়াতের বিবৃতি Logo হরিপুরে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, দুই পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল

তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজারে একটি দোকানের সামনে থেকে ২০০ লিটার সয়াবিন তেলভর্তি একটি ড্রাম নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সকালে কয়েকজন যুবক একটি ছোট পিকআপ নিয়ে সঞ্জু কৈরির দোকানের সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা দোকানের সামনে রাখা তেলের ড্রামটি তুলে পিকআপে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দোকান মালিক সঞ্জু কৈরি দাবি করেন, ড্রামটিতে প্রায় ২০০ লিটার সয়াবিন তেল ছিল। ঘটনার পর তিনি মাধবপুর থানায় অভিযোগ করেছেন। চুরি যাওয়া তেলের ড্রাম উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পিকআপটি শনাক্তের চেষ্টা করছেন। কেউ ওই যুবকদের বা পিকআপটি শনাক্ত করতে পারলে মাধবপুর থানা কিংবা দোকান মালিককে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অভিযোগের বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ

error:

আপডেট সময় ০৪:৫৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬