ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট)। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে রোডম্যাপ অনুমোদন করেছে।

ইসি সূত্রে জানা গেছে, ঘোষিত রোডম্যাপে উল্লেখ থাকবে—আগামী ৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। এছাড়া, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ভোটার হতে পারবেন। তবে ভোটগ্রহণ বা তফসিল ঘোষণার তারিখ এতে উল্লেখ থাকবে না।

ইসির ব্যাখ্যায় বলা হয়েছে, নির্বাচনের যাবতীয় কর্মযজ্ঞ, সময়সূচি ও ধাপসমূহ নির্ধারণের জন্যই এ রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে। গত কয়েকদিন ধরে রোডম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে ব্যাপক তোড়জোড় চলছিল।

এর আগে বুধবার (২৭ আগস্ট) ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিশন সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া ৮৪টি আসনের সীমানা শিগগিরই নিষ্পত্তি করা হবে।

দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শেষ দিনের শুনানিতে ১২ জেলার ১৮টি আসনের ২৬০টি অভিযোগ ও আপত্তি নিষ্পত্তি করা হয়। চার দিনে মোট ১ হাজার ৮৯৩টি শুনানি সম্পন্ন করেছে কমিশন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

আপডেট সময় ০২:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫