ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আব্দুল বাছিত খান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটের পুলিশ সদস্যদের কাছ থেকে নতুন প্রস্তাব গ্রহণ এবং পূর্ববর্তী মাসের প্রস্তাবগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরে জুলাই মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ থানাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই হয়েছেন শ্রীমঙ্গলের অলক বিহারী গুন। সদর ট্রাফিকের সার্জেন্ট কমলেশ বিশ্বাস শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টের পুরস্কার পান এবং সদর মডেল থানার এএসআই জাহিদুল ইসলাম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরস্কৃত হন।

এছাড়া, জেলার গুরুত্বপূর্ণ ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফরম্যান্সের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন; সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

তদুপরি, মৌলভীবাজার সদর থানায় ব্যবসায়ী রুবেল হত্যাকাণ্ড, শ্রীমঙ্গল থানায় হৃদয় হত্যা মামলা, কমলগঞ্জ থানায় আলোচিত ময়ুর মিয়া হত্যাকাণ্ড এবং বড়লেখা থানায় ছিনতাই মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করায় সংশ্লিষ্ট থানার ওসিরা পুরস্কার পান। সন্তোষজনক পারফরম্যান্সের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও এলআইসি বিশেষ পুরস্কার লাভ করে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা

error:

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫