ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা Logo বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২ Logo মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক, কাল আদালতে প্রেরণ

**পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:**
হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ শফি রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উপজেলার জিরুন্ডা কদমতলা অটোরিকশা স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শফি রহমান জিরুন্ডা গ্রামের মৃত হবি রহমানের ছেলে।

লাখাই থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই প্রণয় সরকার, এএসআই আনোয়ারুল হক ও কনস্টেবল প্রণয় নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে শফির দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্ধে আলী বলেন, “আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতে পাঠানো হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, শফি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ

error:

লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক, কাল আদালতে প্রেরণ

আপডেট সময় ০৪:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫