ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ

৩৫৩৪ জনের নন-ক্যাডার পদে নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট

বাংলার খবর ডেস্কঃ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র অধীনে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর হিসেবে নন-ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে.এম, রাশেদুজ্জামান রাজা এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ নিয়োগ স্থগিত করে রুল জারি করেন। রুলে তাদের নিয়োগ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

জানা যায়, ২০২১ সালের ২৬ অক্টোবর পিএসসি’র অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন-ক্যাডার) এর কারিগরী ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে, ২০২৩ সালের ১৮ মার্চ তাদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ গত ২০ জানুয়ারি ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ প্রদানের সার্কুলার জারি করা হয়। সার্কুলারে তাদেরকে ২৯ জানুয়ারি যোগদানের জন্য বলা হয়েছে। এরই মধ্যে অনিয়মের অভিযোগে এই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ জন হাইকোর্টে রিট করেন। আজ ওই রিটের ওপর শুনানি হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে নিয়োগ কতার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। এতে করে নিয়োগপ্রাপ্তরা ২৯ জানুয়ারি চাকরিতে যোগদান করতে পারবেন না বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী।

আবেদনকারী ১৮ জনের পক্ষে এ মামলা শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল এবং সঙ্গে ছিলেন আইনজীবী এ. জেড এম নুরুল আমিন, মো. মাকসুদ উল্লাহ, মো. রুকনুজ্জামান, আবু সাহিদ খান, শফিকুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার

৩৫৩৪ জনের নন-ক্যাডার পদে নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট

আপডেট সময় ০৬:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫