ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

কর্মস্থলে অনুপস্থিত ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সরকারি চাকরির নিয়ম ভেঙে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুলিশ সুপার (এসপি), ৮ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি বিধিমালা অনুযায়ী, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাকে পলায়নের অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা:

এসপি মোহাম্মদ ছানোয়ার হোসেন – বরিশাল রেঞ্জ

এসপি মো. শাহজাহান – চট্টগ্রাম রেঞ্জ

এসপি গোলাম মোস্তফা রাসেল – বরিশাল রেঞ্জ

অ্যাডিশনাল এসপি এস এম জাহাঙ্গীর হাছান – নৌ পুলিশ (বিদেশে চিকিৎসা, ফেরত আসেননি)

অ্যাডিশনাল এসপি শাহ আলম আখতারুল ইসলাম – সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার

অ্যাডিশনাল এসপি এস এম শামীম – ডিএমপি

অ্যাডিশনাল এসপি ইফতেখায়রুল ইসলাম – কক্সবাজার এপিবিএন

অ্যাডিশনাল এসপি মিশু বিশ্বাস – জামালপুর ট্রেনিং সেন্টার

অ্যাডিশনাল এসপি হাসানুজ্জামান মোল্যা – রাঙ্গামাটি এপিবিএন

অ্যাডিশনাল এসপি রুবাইয়াত জামান – সুনামগঞ্জ ট্রেনিং সেন্টার

অ্যাডিশনাল এসপি মাসুদুর রহমান – র‍্যাব-৮

এএসপি মো. মাহমুদুল হাসান – রাজারবাগ পুলিশ টেলিকম

এএসপি মোহাম্মদ ইমরুল – কক্সবাজার উখিয়া এপিবিএন

সংশ্লিষ্ট কর্মকর্তারা কেউ ছুটি নিয়ে বিদেশে গেলেও নির্ধারিত সময় শেষে ফিরে আসেননি। আবার কেউ কোনো ছুটির আবেদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এই ধরনের অনুপস্থিতিকে সরকারি বিধি অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গ এবং দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

কর্মস্থলে অনুপস্থিত ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় ০৫:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫