ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৮১১ Time View

বাংলার খবর ডেস্কঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় এক সমন্বয়কের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতারা। এ ঘটনার পর থেকে উত্তপ্ত বশেমুরবিপ্রবির ক্যাম্পাস। বেশ কয়েক দফায় ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে। হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ক।
বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদদীন বলেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। এ সময় আমরা সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় সোহাগসহ বিশ্ববিদ্যালয়ের অনন্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের ওপর হামলা চালান। এতে সমন্বয়ক ওমর শরীফ আহত হয়েছেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা হয়।

হামলায় আহত ওমর শরীফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার ওপর হামলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতা সোহাগ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন, এ সময় ওমর শরীফসহ কয়েকজন তাকে আটক করে কথা বলছিলেন। এর মধ্যে সোহাগ ও তার বিভাগের কয়েকজন শিক্ষার্থীসহ সাবেক ছাত্রলীগের কয়েকজন মিলে ওমর শরীফের ওপর হামলা চালান। এ ঘটনার পর আরও বেশ কয়েকবার ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব বলেন, আমি বন্ধের দিন ছুটি কাটাতে বাড়িতে আছি। শিক্ষার্থীদের কাছ থেকে ফোনে ঘটনা শুনেছি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখব।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ

error:

গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা

আপডেট সময় ০৪:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫