ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ধস, প্লাবনের শঙ্কায় এলাকাবাসী

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধের প্রায় ৪০০ মিটার এলাকায় ধস দেখা দিয়েছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের আশঙ্কা, নদীর পানি বৃদ্ধি পেলে এই এলাকাগুলো প্লাবিত হতে পারে।

পূর্ব তেঘরিয়া গ্রামের বাসিন্দা রহমত আলী জানান, গত কয়েকদিন ধরে খোয়াই নদীর পূর্ব ভাদৈ অংশের বাঁধ ধসে পড়ছে। তার মতে, খোয়াই নদীর পানি বাড়লে বাঁধ ভেঙে যাবে এবং পুরো এলাকা বন্যায় তলিয়ে যাবে। একই এলাকার জাহেদ আলী বলেন, প্রতি বছরই পূর্ব ভাদৈ এলাকার বাঁধ ধসে যায় এবং ভাঙনের কারণে ব্যাপক ক্ষতি হয়। তাই তিনি দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের ছয়টি জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে, যার মধ্যে হবিগঞ্জও রয়েছে। আগামী তিন দিনের মধ্যে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে নদী সংলগ্ন হাওড় ও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানিয়েছেন, শহরের আশপাশের সব বাঁধ পর্যবেক্ষণ করা হয়েছে। পূর্ব ভাদৈসহ দুটি বাঁধের কিছু অংশ ধসে গেছে এবং তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। এছাড়া, ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের জন্য প্রায় ৩২ হাজার সিনথেটিক জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ধস, প্লাবনের শঙ্কায় এলাকাবাসী

আপডেট সময় ০৮:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫