ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

মাধবপুরে চারটি অবৈধ করাতকল উচ্ছেদ, বন বিভাগের অভিযান অব্যাহত

মাধবপুর উপজেলার কড়রা, নোয়াপাড়া ও শাহপুর বাজার এলাকায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এক অভিযানে অনুমোদন ও লাইসেন্সবিহীন চারটি করাতকল উচ্ছেদ করেছে বন বিভাগ।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মজিবুল ইসলাম ও সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তারা। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।

অভিযানে দেখা যায়, উচ্ছেদকৃত করাতকলগুলো দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই কাঠ চিরাইয়ের কাজ করে আসছিল। এতে বনজ সম্পদের অপচয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছিল।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধ করাতকল বন্ধে এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে। জনস্বার্থে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এতে স্থানীয় জনগণেরও সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থানের পক্ষে মত দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

মাধবপুরে চারটি অবৈধ করাতকল উচ্ছেদ, বন বিভাগের অভিযান অব্যাহত

আপডেট সময় ০৪:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫