ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী
বিসিবি সভাপতির পদ থেকে বাদ পড়লেন ফারুক আহমেদ | নতুন সভাপতির জল্পনা

বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

স্পোর্টস ডেস্ক | বাংলার খবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদের জারি করা এক প্রজ্ঞাপনে তার পরিচালক পদ বাতিল করা হয়েছে, যার ফলে তিনি আর সভাপতির পদে থাকার যোগ্য নন।

সম্প্রতি বিসিবির আট পরিচালক যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে পাঠানো এক চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। এই চিঠিতে স্বাক্ষর করেন—নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম ও মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তবে সাবেক অধিনায়ক আকরাম খান স্বাক্ষর করেননি।

এই অনাস্থার ফলে পরিচালকের পদ হারান ফারুক আহমেদ এবং স্বয়ংক্রিয়ভাবে বিসিবি সভাপতির দায়িত্ব থেকেও অব্যাহতি পান।

২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের পর ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হন এবং পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। কিন্তু বছর না ঘুরতেই তার পদ বাতিল করে নতুন নেতৃত্বের দ্বার খুলে দিল জাতীয় ক্রীড়া পরিষদ।

বর্তমানে নতুন সভাপতি হিসেবে আলোচনায় রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ

error:

বিসিবি সভাপতির পদ থেকে বাদ পড়লেন ফারুক আহমেদ | নতুন সভাপতির জল্পনা

বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

আপডেট সময় ১২:২১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫