ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

পঙ্গুত্বের দ্বারপ্রান্তে মেধাবী ছাত্রী মহাদেবী, পাশে দাঁড়ালেন তিন মানবসেবী যুবক

উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা এক মেধাবী ছাত্রী, মহাদেবী বর্মন, আজ দুর্ঘটনায় পড়ে পঙ্গুত্বের আশঙ্কায় চিকিৎসাধীন। তার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন তিন মানবিক যুবক, যারা নিজেদের সাধ্যমত সংগ্রহ করে তার পাশে দাঁড়িয়েছেন।

মহাদেবী বর্মন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ৫ম সেমিস্টারে মর্নিং শিফটে অধ্যয়নরত। নবীনগরের ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) শাখায় ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি পরীক্ষায় GPA 4.98 অর্জন করা এই ছাত্রীটি ছিলেন তার পরিবারের একমাত্র আশার আলো।

নবীনগর পূর্বপাড়ার বাসিন্দা কানু চন্দ্র বর্মণ ও অর্চনা রানী বর্মণের মেয়ে মহাদেবী মাধবপুরে মেসে থেকে পড়াশোনা করতেন। টিউশনি করে নিজের পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি অসুস্থ বাবার চিকিৎসাও চালাতে হতো তাকে।

গত ২০ মে সন্ধ্যায় মাধবপুর সেনাই জেনারেল হাসপাতালের সামনে রোড ডিভাইডারে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক বেপরোয়া প্রাইভেটকার মহাদেবীকে সজোরে ধাক্কা দেয়। এতে তার ডান পায়ের গুঁড়ালির ওপরে মারাত্মক ভাঙন ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা জাতীয় অর্থোপেডিকস (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শুরু করার জন্য প্রাথমিকভাবে বিকাশে ১০ হাজার টাকার সহায়তা দেওয়া হলেও, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ছিল আরও অর্থ। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দেন সেনাই জেনারেল হাসপাতালের পরিচালক ও মানবসেবী প্রাণতোষ দাস, ব্যবসায়ী জয়নাল মিয়া এবং সমাজসেবক জ্যোতিময়। তারা সম্মিলিতভাবে সংগ্রহ করেন ১ লাখ ৪০ হাজার টাকা এবং গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থোপেডিকস হাসপাতালের ২১৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন মহাদেবীর হাতে তা তুলে দেন।

মহাদেবীর চিকিৎসা এখনও চলমান। আর্থিক সহায়তার প্রয়োজনীয়তা এখনও রয়েছে। মানবিক সহায়তা অব্যাহত থাকলে, এই সম্ভাবনাময় শিক্ষার্থী সুস্থ হয়ে আবারও স্বপ্ন দেখতে পারবে, পারবে পরিবারের পাশে দাঁড়াতে।

সহায়তার জন্য যোগাযোগ:

ভাই সজল বর্মণ: 01864284577

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

পঙ্গুত্বের দ্বারপ্রান্তে মেধাবী ছাত্রী মহাদেবী, পাশে দাঁড়ালেন তিন মানবসেবী যুবক

আপডেট সময় ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫