ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক হবিগঞ্জ সময়ের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য এটিএম জাকিরুল ইসলাম, ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, জুয়েল আহমদ, স্বপন রবিদাস, তুহিন আলম রেজুয়ান, মাওলানা রুমন আহমদ, হাফিজ সাঈদ আহমেদ শিপুসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারবর্গ।

সভায় বক্তারা এটিএম নুরুল ইসলাম খেজুরের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকতা জগতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, “এটিএম নুরুল ইসলাম খেজুর ছিলেন একজন আপোষহীন, সৎ ও নির্ভীক সাংবাদিক। তিনি শুধু সংবাদকর্মী হিসেবেই নয়, সামাজিক নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন দায়িত্বশীল ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ। স্মরণ সভা শেষে মরহুম এটিএম নুরুল ইসলাম খেজুরের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান।

উল্লেখ্য, এটিএম নুরুল ইসলাম খেজুর আশির দশক থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। ১৯৮৩ সালে হবিগঞ্জ থেকে প্রকাশিত স্বাধীকার পত্রিকায় তাঁর সাংবাদিকতা জীবনের হাতেখড়ি।

পরবর্তীতে তিনি দৈনিক খবর, বাংলাবাজার, দৈনিক মুক্তকণ্ঠ, আমার দেশ, দি ইন্ডিপেন্ডেন্ট, দৈনিক যুগভেরী, প্রতিদিনের বাণী, দৈনিক খোয়াই, প্রভাকর ও শাখাবরাকসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কাজ করেন। ২০১৪ সালে তিনি নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। ২০১৫ সালের ২৩ মে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

নবীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক খেজুরের ১০ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও মিলাদ মাহফিল

আপডেট সময় ১২:০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫