ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

পূর্ব ইটাখোলায় ব্রিজ ভেঙে পড়েছে — প্রভাবশালীদের অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বে পাহাড়ি এলাকায় অবস্থিত পূর্ব ইটাখোলা গ্রামের একমাত্র চলাচলের ছোট ব্রিজটি ভেঙে পড়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে একটি বালুভর্তি ট্রাক্টর ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটি হঠাৎ ধসে পড়ে।

প্রায় ১৫ বছর আগে নির্মিত এ কালভার্টটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দৈর্ঘ্যে ১০ ফুট ও প্রস্থে ৫ ফুটের ছোট এই ব্রিজটি দিয়ে প্রতিদিন পূর্ব ইটাখোলা গ্রামের অন্তত ৯০০ ভোটারসহ শত শত সাধারণ মানুষ চলাচল করতেন। এটি ছিল গ্রামের একমাত্র সহজ যোগাযোগ মাধ্যম।

স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি নিয়মিত এই ব্রিজের উপর দিয়ে বালু, ইট ও মাটি পরিবহন করে ব্যবসা চালিয়ে আসছিলেন। ভারী যানবাহনের চাপে দিন দিন ব্রিজটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। এসব অনিয়ম ও ঝুঁকিপূর্ণ চলাচলের বিষয়ে কেউ কিছু বলার সাহস পায়নি প্রভাবশালীদের ভয়ে। অবশেষে আজ সেই ব্রিজটি ভেঙে গিয়ে পুরো গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ব্রিজটি ধসে পড়ায় বর্তমানে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা বলেন, “প্রভাবশালীরা এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করেছে, অথচ আজ আমাদের এই দুর্দিনে কেউ পাশে নেই।”

তারা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ

error:

পূর্ব ইটাখোলায় ব্রিজ ভেঙে পড়েছে — প্রভাবশালীদের অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

আপডেট সময় ০৬:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫