ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতদল লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে নগদ অর্ধ লক্ষাধিক টাকা ও প্রায় ১০টি মোবাইল ছিনিয়ে যায়। এতে নারীসহ ৯ জন আহত হন। এমনকি মরদেহেও আঘাত করা হয়।

ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।

পথিমধ্যে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আগ থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। ডাকাত দল অ্যাম্বুলেন্স ভাঙচুর করে মরদেহের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তাদের মোবাইল ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় মরদেহেও আঘাত করে ডাকাতদল।

পূর্বভাগ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মিয়া বলেন, টাকা ও মোবাইল নিয়েছে দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর তারা হামলা করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, যেখানে ডাকাতির ঘটনা ঘটেছে সেই জায়গাটি অপরাধ প্রবণ এলাকা। অনেকদিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান

error:

নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

আপডেট সময় ০২:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫