ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সার্চ কমিটির মেয়াদ বাড়ল

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ক্রীড়াঙ্গনের জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল। গত ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

তবে কমিটির আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি তাদের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার আনুষ্ঠানিকভাবে কমিটির মেয়াদ ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাবিরুল ইসলাম খানের স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

৫২ ফেডারেশনের মধ্যে এখন পর্যন্ত ৩১টির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বাকি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলোর কমিটির প্রস্তাব জমা দিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছিল সার্চ কমিটি।

উল্লেখ্য, গত ২১ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে চিঠি দিয়ে ২০ এপ্রিলের মধ্যে বাকি সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটির প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল মন্ত্রণালয়। পালটা চিঠিতে সময় বাড়ানোর প্রস্তাব জানায় সার্চ কমিটি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

সার্চ কমিটির মেয়াদ বাড়ল

আপডেট সময় ০৯:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫