ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি শুরু!

(বাংলার খবর ডেস্ক) 

নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তানি সেনারা গুলি চালানোর পর তার ‘পাল্টা জবাব’ দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

সামরিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা কিছু ভারতীয় পোস্টে ‘গুলি চালানোর পর’ ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে।

তাদের দাবি, ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকর জবাব’ দিয়েছে। তবে গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।

সূত্রের দাবি, ‘গত রাতে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্রের গুলি চালানোর ঘটনা ঘটেছে। কার্যকরভাবে গুলি চালানোর জবাবও দেয়া হয়েছে।’

জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এই গুলি বিনিময় ঘটল।

তবে এ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাশ্মীরে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। জবাবে নয়াদিল্লির বিরুদ্ধেও নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার

error:

সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি শুরু!

আপডেট সময় ১০:৩৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫