ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

বাঁশ বাগান থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার।

(বাংলার খবর ডেস্ক) 

সোমবার (২১ এপ্রিল) সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার সনগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি বাঁশ বাগানের পাশে মরদেহটি পড়েছিল। স্থানীয়রা সকালে চলাফেরার সময়ে তা দেখতে পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে। পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআইসহ বেশ কয়েকটি সংস্থা নিহতের তথ্য উদঘাটনে কাজ করছে।

স্বজনদের অভিযোগ, সাত বছর আগে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামের তাজমুল ইসলামের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের খায়রুন আক্তারের সঙ্গে। বিয়ের পর ওই দম্পতির কোনো সন্তান জন্ম না নেয়ায় মাঝেমধ্যেই ঝগড়া বিবাদ হতো। এরই জেরে তাকে মেরে হাত-পা বেঁধে বাড়ির পাশের একটি বাঁশ বাগানের নিচে ফেলে রাখা হয়। এমন হত্যাকাণ্ডের বিচার দাবি করেন স্বজনরা।

 এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, হাতা-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলা করবে জানিয়েছে। মামলা হলেই আইনি অন্যান্য পদক্ষেপ নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

বাঁশ বাগান থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার।

আপডেট সময় ১২:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫