ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল Logo সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত Logo লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ধলাই মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল Logo ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৭৮৯ Time View

ভারতীয় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের এক দিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যকার সব ধরনের প্রটোকল ও চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে বলে জানায় নয়াদিল্লি।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ব্লকে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবরণী থেকে এ তথ্য জানা যায়।

বিবরণীতে ভারত জানিয়েছে, সীমান্তে বেড়া স্থাপনসহ নিরাপত্তাব্যবস্থার ক্ষেত্রে দেশটি দুই সরকার এবং সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যকার সব ধরনের প্রটোকল ও চুক্তি মেনে চলছে। দেশটি সীমান্তের অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল ও পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বিবরণীতে সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া, সীমান্তে আলোকসজ্জা, প্রযুক্তিগত ডিভাইস ও গবাদি পশুর চলাচল রোধে বেড়া স্থাপনের ব্যবস্থা গ্রহণের কথাও জানায় ভারত।
ভারত আশা প্রকাশ করে আরো জানিয়েছে, বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে করা আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে এবং আন্ত সীমান্ত অপরাধ মোকাবেলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।

এর আগে গতকাল রবিবার পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে।

তখন পররাষ্ট্রসচিব জোর দিয়ে বলেন, এই ধরনের কার্যকলাপ, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ, সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন, যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল

error:

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০২:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫