ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

নাটোর আদালত পুলিশের মালখানার গ্রিল ভেঙে টাকা-স্বর্ণালঙ্কার চুরি

আদালত চত্বরে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে

নাটোরে আদালত পুলিশের মালখানা কর্মকর্তার রুমের জানালার গ্রিল ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটলেও আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তা জানাজানি হয়।

জানা গেছে, নাটোর সার্কেলের অধীন থানাগুলোর অস্ত্র ও আলামত সংরক্ষণ রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পুলিশ স্বর্ণালংকার ও টাকা চুরির বিষয়টি নিশ্চিত করলেও কি পরিমাণ চুরি হয়েছে, তা খতিয়ে দেখছে।

আদালত পুলিশের মালখানার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে চোর

সংশ্লিষ্ট সূত্র জানায়, চোরেরা আদালত পুলিশের রুমের জানালার গ্রিল ভেঙে ফেলেছে। চুরি হওয়া সামগ্রীর তালিকায় টাকা ও স্বর্ণালংকার রয়েছে। এখনও গুরুত্বপূর্ণ নথি চুরির তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আদালত চত্বরে এ ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে তিনজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

নাটোর আদালত পুলিশের মালখানার গ্রিল ভেঙে টাকা-স্বর্ণালঙ্কার চুরি

আপডেট সময় ০৫:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫