
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ ও লাখাই উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬১৮ কোটি টাকা। নির্মাণকাজ শুরুর পর ১৮ মাসের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →এর আগে রবিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রকল্পের বিস্তারিত তুলে ধরতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, প্রকল্পের মধ্যে সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। চারটি প্যাকেজে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
হবিগঞ্জ প্রতিনিধি 
























