
বাংলার খবর ডেস্ক:
বাংলাদেশ ও ভারতসহ বেশ কয়েকটি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন খাতে মাত্রাতিরিক্ত সক্ষমতা এবং অন্যায্য বাণিজ্যনীতির অভিযোগ তুলে দেশটি এই পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এ সিদ্ধান্ত দিয়েছেন।
ইউএসটিআরের একটি প্রতিবেদনে বাংলাদেশের পাঁচটি বিষয়কে ‘অযৌক্তিক কার্যক্রম ও নীতি’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রথমটি হলো গুরুত্বপূর্ণ উৎপাদন খাত টিকিয়ে রাখা ও বাড়ানোর জন্য নেওয়া শিল্প পরিকল্পনা। দ্বিতীয়টি উৎপাদন ও রপ্তানি বাড়াতে দেওয়া বিশেষ প্রণোদনা। তৃতীয় কারণ হিসেবে অপর্যাপ্ত শ্রম সুরক্ষার কথা বলা হয়েছে।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →চতুর্থ কারণ হিসেবে প্রতিবেদনে আর্থিক দমনমূলক নীতির কথা উল্লেখ করা হয়েছে। পঞ্চম কারণটি হলো নন-মার্কেট ইকোনমি বা অপ্রচলিত বাজার অর্থনীতির দেশ থেকে আমদানি ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে তৈরি হওয়া বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতা।
প্রতিবেদনের দাবি, এসব নীতির ফলে বাংলাদেশ ও অন্য দেশের বাজারে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের ব্যবসার সুযোগ কমে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে কর্মসংস্থান, রপ্তানি ও বিনিয়োগ কমছে এবং দেশটির অর্থনীতি ক্ষতির মুখে পড়ছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে অ-বাজার অর্থনীতির দেশের কাঁচামালের ওপর নির্ভরতা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →এ বিষয়ে জেমিসন গ্রিয়ার বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের অনেক বাণিজ্যিক অংশীদার মজুরি ও শ্রম দমন, আর্থিক সহায়তা এবং বাজার বিকৃত করার মতো নীতির মাধ্যমে বাণিজ্যের ভারসাম্য নিজেদের দিকে টেনে নিচ্ছে, যা আমেরিকার উৎপাদন ভিত্তিকে দুর্বল করছে। জি-৭, জি-২০ ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নানা বিবৃতির পরও পরিস্থিতি না বদলানোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব নীতি দূর করতে পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিচ্ছেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বৈঠক
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 






















