
বাংলার খবর ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম যুক্তিতর্কে বলেন, অভিযুক্তের যে অপরাধ, তাতে মৃত্যুদণ্ডই হতে পারে একমাত্র সাজা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপনকালে এই আবেদন জানানো হয়। চিফ প্রসিকিউটর আইনের ২০-এ ধারার উল্লেখ করে বলেন, অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ রয়েছে। দণ্ড ও দোষী সাব্যস্তের বিষয়ে প্রসিকিউশন সমাপনী পর্যায়ে বিস্তারিত বক্তব্য দেবে বলেও জানান তিনি।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →যুক্তিতর্কে মামলার প্রথম সাক্ষী তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যের প্রসঙ্গ টানা হয়। প্রসিকিউশনের ভাষ্য, ওই সাক্ষ্যে বলা হয়েছিল জিয়াউলকে সেনানিবাসে ‘পারসোনা নন-গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, প্রতীকী অর্থে তাঁরা বোঝাতে চেয়েছেন, সর্বোচ্চ শাস্তির মাধ্যমে তাঁকে পৃথিবী থেকেই অবাঞ্ছিত করা উচিত।
প্রসিকিউশন জানায়, মামলার তিনটি অভিযোগে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে সাক্ষীরা ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথা বলেছেন এবং গুমের তদন্ত চলমান থাকায় সংখ্যা আরও বাড়তে পারে। সাক্ষীদের জবানবন্দির বরাতে চিফ প্রসিকিউটর বলেন, ২০ থেকে ২৫ বার বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় ট্রলারে করে লোকজন নিয়ে গিয়ে হত্যা করা হতো; কোনো কোনো অভিযানে ১১ জন পর্যন্ত।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →তিনি জানান, নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় শনাক্ত করা গেছে, তবে লাশ পাওয়া গেছে মাত্র দুজনের, তাঁরা হলেন নজরুল ও সজল। প্রসিকিউশনের দাবি, টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেন বলে সাক্ষ্যপ্রমাণে উঠে এসেছে। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশনের সব সাক্ষীই অভিযুক্তের তৎকালীন সহকর্মী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী।
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 





















