
বাংলার খবর ডেস্ক:
দেখতে অনেকটা আইনশৃঙ্খলা বাহিনী বা ভ্রাম্যমাণ আদালতের দলের মতো। গায়ে ভেস্ট, গলায় পরিচয়পত্র। কিন্তু তারা কোনো সরকারি সংস্থার সদস্য নন। মানবাধিকার সংস্থার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অভিযান, জিজ্ঞাসাবাদ ও জরিমানা করার অভিযোগ উঠেছে এমন একটি দলের বিরুদ্ধে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেগুলো দেখে অনেকেই তাদের গোয়েন্দা সংস্থা বা প্রশাসনের লোক ভেবেছিলেন। সমালোচনা শুরু হলেও দলটি প্রকাশ্যেই নিজেদের কার্যক্রমের প্রচার চালিয়ে আসছিল। মানুষের সমস্যা সমাধান, পাওনা টাকা উদ্ধার এবং বিভিন্ন বিষয়ে সালিশ করতেও দেখা গেছে তাদের।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →সংশ্লিষ্ট সূত্র জানায়, আফরোজা আক্তার শোভা নামের এক নারীর নেতৃত্বে দলটি বিভিন্ন স্থানে এসব অভিযান চালাত এবং তার খবর ও ভিডিও ফেসবুকে প্রকাশ করত। সমালোচনা বাড়তে থাকলে মঙ্গলবার সংগঠনটি ফেসবুকে একটি পোস্ট দেয়।
ওই পোস্টে সংগঠনটি জানায়, জাতীয় মানবাধিকার কমিশন তাদের ডেকে পাঠিয়েছিল। সেখানে ভেস্ট পরা, অভিযানে যাওয়া, সালিশ করা এবং অভিযোগ-তদন্তের মতো শব্দ ব্যবহারের কোনো বৈধতা পাওয়া যায়নি বলে দাবি করা হয়। এ কারণে ‘মানবাধিকার প্রতিষ্ঠান বাস্তবায়ন সংস্থা’ থেকে এই মুহূর্তে অব্যাহতি নেওয়ার কথা জানানো হয়।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →পোস্টে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মানবাধিকার সংগঠনের নাম ব্যবহার করে প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কার্যক্রম গুটিয়ে নেওয়া সংগঠনটি।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 





















