
বাংলার খবর ডেস্ক:
দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠকের পর নিম্নতম মজুরি বোর্ড এ সিদ্ধান্ত নেয়। নতুন এই মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এত দিন পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে তা বাড়ল ৪ হাজার ৫০০ টাকা, যা আগের মজুরির তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি। বেতন বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা আন্দোলন করে আসছিলেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে মজুরি চূড়ান্ত করা হয়।
তিনি জানান, ছয়টি ভোটের মধ্যে চারটি পড়ে ১৭ হাজার টাকার পক্ষে, বাকি দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে ১৭ হাজার টাকাই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি হিসেবে চূড়ান্ত হয়েছে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 





















