
বাংলার খবর ডেস্ক:
দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সংসারে এসেছে নতুন সদস্য। নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর ঘর আলো করে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান। গত ১৯ নভেম্বর সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। তারকা দম্পতি ছেলের নাম রেখেছেন দেব নিদিমোরু।
সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভক্তদের জানিয়েছেন সামান্থা। ইনস্টাগ্রামে তিনি একটি ছবি প্রকাশ করেন, যেখানে মা-বাবার হাতের মধ্যে নবজাতকের ছোট্ট আঙুল দেখা যায়। ছবির সঙ্গে আবেগময় এক বার্তায় সন্তানের আগমনকে জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত বলে উল্লেখ করেন সামান্থা ও রাজ।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →সামান্থার মা হতে যাওয়ার খবর প্রথম আলোচনায় আসে চলতি বছরের জুনে। তবে দম্পতির পক্ষ থেকে তখন আলাদা কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্যাপনের এক অনুষ্ঠানে অভিনেত্রীর বেবি বাম্প নজরে পড়লে ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়। সন্তান পৃথিবীতে আসার আগে নিজেদের বাড়িতে পূজার আয়োজনও করেছিলেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটোরে সদগুরুর ইশা ফাউন্ডেশনে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন সামান্থা ও রাজ। বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই প্রথম সন্তানকে স্বাগত জানালেন তাঁরা। দেবের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিনোদন জগতের সহকর্মী ও অসংখ্য ভক্ত নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: ১৯ বছর পর ফের শুরু হচ্ছে বিটিভির জনপ্রিয় শিশু-কিশোর অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 

























