
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় Volunteer For Bangladesh-এর উদ্যোগে কে.ভি.এন. হাই স্কুলে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে সাতজন স্বেচ্ছাসেবকের সহযোগিতায় ৩২০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদানের উপযুক্ত বয়স, কারা রক্তদান করতে পারবেন এবং রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় রক্তদান সম্পর্কে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার দূর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ।
আয়োজকদের মতে, নিজের রক্তের গ্রুপ আগে থেকে জানা থাকলে জরুরি প্রয়োজনে উপযুক্ত রক্তদাতা খুঁজে পাওয়া সহজ হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে মানুষের সচেতনতা ও আগ্রহ বাড়লে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা।
বাংলার খবর ডেস্ক : 



















