ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে লোকড়া-মাদনা সড়কের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা Logo রেকর্ড গড়া ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবাদের রুদ্ধশ্বাস টাই Logo চুনারুঘাটে পূজামণ্ডপ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল Logo মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপিপুত্র শাফকাত আহমেদ Logo ঢাকা সিটি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ ইশরাকের, গুলির ঘটনা নিয়েও ব্যাখ্যা Logo হাইমচরে হিফজ প্রতিযোগিতায় হযরত আলী মাদ্রাসার শ্রেষ্ঠত্ব Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের বিসিএস জয়, প্রথম পদায়ন বৃন্দাবন সরকারি কলেজে Logo সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম, আটক ১ Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২ বন্ধু Logo মাধবপুরে ১৪টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপিপুত্র শাফকাত আহমেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের কনিষ্ঠ পুত্র ও সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উপজেলার বাঘাসুরা, ছাতিয়াইন, নোয়াপাড়া, জগদীশপুর, শাহজাহানপুর ও মাধবপুর বাজারসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন শাফকাত আহমেদ। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে শাফকাত আহমেদ বলেন, “আমরা সবাই মানুষ। প্রত্যেকে নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করব। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যুগ যুগ ধরে চলে আসছে। একই আলো-বাতাসে আমরা বড় হয়েছি। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “আমাদের কেউ বিপদে পড়লে অন্যরা তাকে সাহায্য করতে এগিয়ে আসি। এ ক্ষেত্রে আমরা ধর্ম দিয়ে কাউকে আলাদা করি না। একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পরিচয়। এই পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে।”

শাফকাত আহমেদ বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। উৎসবকে কেন্দ্র করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এ সময় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি লিটন রায়, স্বপন রায়, নারায়ণ কর্মকারসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক: মোঃ আইয়ুব খান

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে লোকড়া-মাদনা সড়কের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা

error:

মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপিপুত্র শাফকাত আহমেদ

আপডেট সময় ০৭:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬