ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা Logo লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামজা মাহমুদের দায়িত্বের দুই বছর পূর্তি Logo বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন Logo হাইমচর উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন Logo হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ Logo হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের সীমান্তের দুই ইউনিয়নে গরু চুরির আতঙ্ক, কয়েক মাসে ১৫টি চুরির অভিযোগ Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার

মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মনোজ কুমার পাল, সাধারণ সম্পাদক লিটন রায়, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. হরিশ চন্দ্র দেবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় মাধবপুর উপজেলার ১১৫টি পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরাও অংশ নেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং গুজব প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, মাধবপুরে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করে আসছেন। এ বছরও দুর্গাপূজা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, পূজা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন সতর্ক থাকবে।

সভায় পূজা উদ্‌যাপন কমিটির নেতারা নিজ নিজ মণ্ডপের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।

বার্তা প্রেরক: মো. আইয়ুব খান

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

error:

মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা

আপডেট সময় ০১:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬