ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা Logo হাইমচরে মোবাইলকোর্টে ৫ ফার্মেসিকে ৫৭ হাজার টাকা জরিমানা Logo নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo বাকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৪ সিলিং ফ্যান দিলেন মোত্তাকিম চৌধুরী Logo সেলিম হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে এজাহারনামীয় আসামি জামাল গ্রেপ্তার Logo লাখাইয়ে সরকারি বই-মালামাল পাচার মামলার তদন্তে ধীরগতি, ক্ষুব্ধ স্থানীয়রা

চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন (৩২) চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বদরগাজী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযানের সময় ওই এলাকায় অবস্থান করা ছাদেক তালুকদার সুমনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে বা কোনো মামলার আসামি হলে তাকে আইনের আওতায় আনতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

তিনি আরও বলেন, সোমবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর একপর্যায়ে বদরগাজী বাজার এলাকা থেকে ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ

error:

চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬