ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা Logo হাইমচরে মোবাইলকোর্টে ৫ ফার্মেসিকে ৫৭ হাজার টাকা জরিমানা Logo নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo বাকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৪ সিলিং ফ্যান দিলেন মোত্তাকিম চৌধুরী Logo সেলিম হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে এজাহারনামীয় আসামি জামাল গ্রেপ্তার Logo লাখাইয়ে সরকারি বই-মালামাল পাচার মামলার তদন্তে ধীরগতি, ক্ষুব্ধ স্থানীয়রা

হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ ঋণ কর্মসূচির আওতায় পাঁচজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ডিজিটাল ইকোসিস্টেম, পল্লী নারী উদ্যোক্তা এবং ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির আওতায় এসব ঋণ দেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) হাইমচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে ঋণের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচর শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংক সূত্রে জানা যায়, ডিজিটাল ইকোসিস্টেম খাতে দুইজন উদ্যোক্তাকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। পল্লী নারী উদ্যোক্তা খাতে একজন উদ্যোক্তা পেয়েছেন ১ লাখ ২০ হাজার টাকা।

এ ছাড়া ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির আওতায় পানের বরজ পরিচালনার জন্য দুইজন উদ্যোক্তার মাঝে মোট ৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে পাঁচজন উদ্যোক্তার মধ্যে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ঋণ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণেও এ কার্যক্রম ভূমিকা রাখবে।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে এ ধরনের ঋণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ

error:

হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ

আপডেট সময় ০৯:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬