ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo মাধবপুরে পিকআপের ইঞ্জিনে ৭৮০০ ইয়াবা, যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo মুখস্থ নয়, চিন্তা করতে শেখান শিক্ষক’বিশ্ব শিক্ষক দিবসের ভাবনা Logo লাখাইয়ে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন Logo সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল Logo হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি Logo ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতার অবসান, বাহুবলে ২৪ ভূমিমালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা Logo মাধবপুরের ছাতিয়ানে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

মাধবপুরে পিকআপের ইঞ্জিনে ৭৮০০ ইয়াবা, যুবক গ্রেপ্তার

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৯। এ ঘটনায় মো. কাদের মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মাধবপুর পৌরসভার প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট থেকে একটি পিকআপে করে মাদকদ্রব্য নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে যাওয়া হচ্ছে।

পরে রাত পৌনে ৮টার দিকে মাধবপুর পৌরসভা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের একটি টাওয়ারের বিপরীতে চেকপোস্ট বসানো হয়। এ সময় নেভি ব্লু ও হলুদ রঙের একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে পিকআপের ইঞ্জিনের ওপর জিআই তার দিয়ে বিশেষ কৌশলে বাঁধা কালো পলিথিনের ভেতর থেকে ৩৯টি কালো রঙের বায়ুরোধক পলি জিপার উদ্ধার করা হয়। এসব জিপারের ভেতর থেকে মোট ৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তার মো. কাদের মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশশরিয়া বাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে।

এসআরবি-৯-এর দাবি, জিজ্ঞাসাবাদে কাদের মিয়া জানিয়েছেন, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে র‍্যালিসহ নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

error:

মাধবপুরে পিকআপের ইঞ্জিনে ৭৮০০ ইয়াবা, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬