ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল Logo হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি Logo ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতার অবসান, বাহুবলে ২৪ ভূমিমালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা Logo মাধবপুরের ছাতিয়ানে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ Logo ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন Logo লাখাইয়ের সিংহ গ্রামে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo মাধবপুরে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, ১,৫৮৫ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায় Logo হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার Logo অপরাধ দমনে জনতা-পুলিশ এক কাতারে, মোড়াকরিতে ব্যতিক্রমী ‘উঠান কর্মশালা

হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ার খবরে আনন্দিত স্থানীয় বাসিন্দারা। তবে মহাসড়কটি ফোর লেনে উন্নীত হলে বুল্লা বাজার এলাকায় দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা করছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। এ কারণে প্রকল্পের নকশায় বুল্লা বাজারের চৌরাস্তা এলাকায় একটি প্রশস্ত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

লাখাই উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ঐতিহ্যবাহী বুল্লা বাজারটি প্রস্তাবিত চার লেন মহাসড়কের দুই পাশে অবস্থিত। বাজারের মূল বাণিজ্যিক অংশ সড়কের উত্তর পাশে। অন্যদিকে দক্ষিণ পাশে রয়েছে চার-পাঁচটি জনবহুল গ্রাম। এসব গ্রামের বাসিন্দাদের বড় একটি অংশ বুল্লা বাজারের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। ফলে প্রতিদিন ব্যবসায়ী, ক্রেতা, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে মহাসড়ক পারাপার হতে হয়।

স্থানীয়দের ভাষ্য, মহাসড়কটি চার লেনে উন্নীত হলে যানবাহনের সংখ্যা ও গতি উভয়ই বাড়বে। একই সঙ্গে বাজার এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচল থাকায় সড়ক পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে স্থানীয় হাইস্কুলে যাতায়াতকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

তাদের আশঙ্কা, সাধারণ সমতলে ফোর লেন সড়ক নির্মাণ করা হলে পথচারীদের এক পাশ থেকে অন্য পাশে যেতে দীর্ঘ ও ব্যস্ত সড়ক অতিক্রম করতে হবে। এতে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি বাজারের ব্যস্ততার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে ফোর লেন প্রকল্পের চূড়ান্ত নকশায় বুল্লা বাজার এলাকায় একটি প্রশস্ত আন্ডারপাস বা পাতাল পথ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীরা। তাদের মতে, আন্ডারপাস নির্মাণ করা হলে পথচারী ও শিক্ষার্থীরা নিরাপদে মহাসড়ক পার হতে পারবেন। একই সঙ্গে মহাসড়কের যানবাহন বাধাহীনভাবে চলাচল করতে পারবে, ফলে দুর্ঘটনা ও যানজটের ঝুঁকিও কমবে।

স্থানীয়দের মতে, আন্ডারপাসটি শুধু পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নয়, অর্থনৈতিকভাবেও ব্যবহার করা যেতে পারে। আন্ডারপাসের ভেতরে পরিকল্পিতভাবে দোকান বা ক্ষুদ্র ব্যবসার জায়গা তৈরি করে বরাদ্দ দেওয়া হলে সরকার রাজস্ব আয় করতে পারবে এবং স্থানীয় ব্যবসায়ীরাও নতুন ব্যবসার সুযোগ পাবেন।

এলাকাবাসী বলছেন, সড়ক অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তাকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাই ফোর লেন প্রকল্পের কাজ চূড়ান্ত হওয়ার আগেই বুল্লা বাজার এলাকায় আন্ডারপাসের বিষয়টি নকশায় অন্তর্ভুক্ত করার জন্য সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল

error:

হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি

আপডেট সময় ০৬:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬