ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় মনতলা বাজারের ব্যবসায়ী নিহত Logo রেজা কিবরিয়াকে সভাপতি করে সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩ Logo মাধবপুরে স্কাউটের উপদল নেতা ও ষষ্ঠক নেতা কোর্সের উদ্বোধন Logo লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ২৪ রোগী Logo লাখাইয়ের বুল্লা বাজারে শাহ বায়েজিদ ইসলামী একাডেমির সভাপতি মো. ফজলে রাব্বি Logo লাখাইয়ে ৮০ বছরের বৃদ্ধা রেনু আক্তার নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা Logo ৬৪ জেলায় সার মনিটরিং সেল, সংকট মোকাবিলায় সরকারের নতুন উদ্যোগ Logo আশির দশকের ছবির ট্রেন্ডে মাতছে সোশ্যাল মিডিয়া, এআইতেই ফিরছে পুরোনো দিনের আবহ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩

সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় জিরা বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত সুফি মিয়ার ছেলে মো. এম ফয়সাল আবীর (৪০), রাজশাহীর এয়ারপোর্ট থানার বাঘহাটি গ্রামের মৃত সুকুর আলীর ছেলে মো. আজিজুল হাকিম এবং একই গ্রামের মো. হারুনের ছেলে মো. হাবিবুর রহমান।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক শাহবাজপুর এলাকায় পৌঁছালে সন্দেহের ভিত্তিতে বিজিবি ও র‌্যাবের যৌথ টহলদল সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে থাকা জিরার বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও সংশ্লিষ্টরা তা দেখাতে পারেননি।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০ কেজি বা ১০ দশমিক ০২ টন ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জিরা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা জিরা ও ট্রাকের আনুমানিক মোট সিজার মূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।

আটক তিনজনকে উদ্ধার করা জিরা ও জব্দ করা ট্রাকসহ সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

২৫ বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

error:

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে ১০ টন ভারতীয় জিরাসহ আটক ৩

আপডেট সময় ০১:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬