ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২

জামিনে মুক্তি পেলেন এরশাদের স্ত্রী বিদিশা, কাশিমপুর কারাগার থেকে বের হলেন

বাংলার খবর ডেস্ক:প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার মোছাঃ আলিভা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে সেগুলো যাচাই-বাছাই করে সঠিকতা নিশ্চিত হওয়ার পর তাঁকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বিকেল ৫টা ১২ মিনিটে কারাগার থেকে বেরিয়ে যান বিদিশা।

এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।
গ্রেপ্তারের পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন বিদিশা সিদ্দিক।
জামিনের কাগজপত্র যাচাই শেষে মঙ্গলবার বিকেলে কারাগার থেকে তাঁর মুক্তির মধ্য দিয়ে প্রায় দুই সপ্তাহের কারাবাসের অবসান হলো।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন

error:

জামিনে মুক্তি পেলেন এরশাদের স্ত্রী বিদিশা, কাশিমপুর কারাগার থেকে বের হলেন

আপডেট সময় ০৭:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬