ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা Logo শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন গড়তে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা Logo শিক্ষক বদলি, রাস্তায় নামল শিক্ষার্থীরা আফসানাকে ফেরাতে মানববন্ধন Logo সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল Logo শতবর্ষী ঐতিহ্যবাহী রাঢিশাল করাব উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের জোরালো দাবি Logo হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার Logo চা বাগান থেকে উদ্ধার বানরের বাচ্চা, ফেরানো হলো বনে Logo শিমুলঘরে সড়কের পাশের খালে পরিত্যক্ত টমটম, ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন Logo হাইমচরে ঘরের ভেতর থেকে ইজি বাইক চুরি, বিপাকে পাঁচ সদস্যের পরিবার Logo মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ম্যানেজারসহ আটক ১০

শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন গড়তে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নকে পর্যায়ক্রমে শতভাগ ছানিমুক্ত করার লক্ষ্যে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা, রোগী শনাক্তকরণ, রেজিস্ট্রেশন এবং কর্নিয়া স্থাপনের জন্য উপযুক্ত রোগীদের সংশ্লিষ্ট হাসপাতালে স্থানান্তর বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে, অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কবির হোসেন।

কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন অরবিস ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার রাজিয়া সুলতানা। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষে প্রশিক্ষণ পরিচালনা করেন অপ্টোমেট্রিস্ট আব্দুল বাতেন তালুকদার।

কর্মশালায় নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের কর্মীসহ মোট ২৬ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন চক্ষু রোগ শনাক্তকরণ, রোগীদের রেজিস্ট্রেশন, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ছানি অপারেশন ও কর্নিয়া স্থাপনের জন্য উপযুক্ত রোগীদের সংশ্লিষ্ট চক্ষু হাসপাতালে স্থানান্তরের বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনার মাধ্যমে নোয়াপাড়া ইউনিয়নকে পর্যায়ক্রমে শতভাগ ছানিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তারা আরও জানান, স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের মাধ্যমে চক্ষু রোগী শনাক্ত করা গেলে অনেক রোগী দ্রুত চিকিৎসাসেবার আওতায় আসবেন। এর ফলে দৃষ্টিজনিত জটিলতা কমানোর পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মধ্যে সনদ ও প্রয়োজনীয় উপকরণ সেট বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা

error:

শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন গড়তে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় ০৮:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬