ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এনএসআইয়ের সাবেক দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo সাগর–রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সংশ্লিষ্টতার সূত্র পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের Logo ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার, ঝরে পড়া ঠেকাতে বড় উদ্যোগ Logo সীমান্তে চোরাচালান ও হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির Logo গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ Logo মার্কিন হামলার মধ্যেই ইরানে ৩.৮ মাত্রার ভূমিকম্প, হতাহত নেই Logo সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ছররা গুলিতে বাংলাদেশি কিশোর নিহত Logo বাহুবলে হত্যা মামলার আসামিদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ Logo মাদকমুক্ত হাইমচর গড়তে প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ, সচেতনতা ফোরামের সাক্ষাৎ Logo শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী নিপুর গণসংযোগ জোরদার

মার্কিন হামলার মধ্যেই ইরানে ৩.৮ মাত্রার ভূমিকম্প, হতাহত নেই

বাংলার খবর ডেস্ক
ইরানের পূর্বাঞ্চলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটিতে মার্কিন হামলা ও পাল্টা হামলা ঘিরে যখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, ঠিক সেই সময়েই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
সোমবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ১৯ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছেন তেহরানের জরুরি পরিষেবার মুখপাত্র শেরভিন তাবরিজি।
তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। শেরভিন, বলন, পারদিন, বুমেহেন ও লাভাসান এলাকায় কম্পনের খবর পাওয়া গেছে বলে জানা গেছে।
ভূমিকম্পের সময় ও এর প্রভাব নিয়ে জরুরি পরিষেবাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য সামনে আসেনি।
এরই মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বেড়েছে। এর আগে ইরানের লারাক দ্বীপে হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দুটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান।
গত জুলাইয়ের শেষ দিকেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল। নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন হামলায় দেশটির অন্তত দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। একই সঙ্গে এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে আসন্ন হুমকি তৈরি করতে পারে—এমন মাইন স্থাপনকারী বাহিনীর বিরুদ্ধে তারা সীমিত ও সুনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে।
ইরান আরও দাবি করেছে, মার্কিন হামলার প্রতিক্রিয়ায় তারা জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার ভোরে তারা অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এছাড়া ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একটি বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার এমন পরিস্থিতির মধ্যেই ইরানে ভূমিকম্পের ঘটনা ঘটায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

এনএসআইয়ের সাবেক দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

error:

মার্কিন হামলার মধ্যেই ইরানে ৩.৮ মাত্রার ভূমিকম্প, হতাহত নেই

আপডেট সময় ০৯:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬