ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এনএসআইয়ের সাবেক দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo সাগর–রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সংশ্লিষ্টতার সূত্র পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের Logo ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার, ঝরে পড়া ঠেকাতে বড় উদ্যোগ Logo সীমান্তে চোরাচালান ও হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির Logo গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ Logo মার্কিন হামলার মধ্যেই ইরানে ৩.৮ মাত্রার ভূমিকম্প, হতাহত নেই Logo সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ছররা গুলিতে বাংলাদেশি কিশোর নিহত Logo বাহুবলে হত্যা মামলার আসামিদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ Logo মাদকমুক্ত হাইমচর গড়তে প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ, সচেতনতা ফোরামের সাক্ষাৎ Logo শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী নিপুর গণসংযোগ জোরদার

শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী নিপুর গণসংযোগ জোরদার

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম জোরদার করেছেন শফিউদ্দিন মোল্লা নিপু। ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত শফিউদ্দিন মোল্লা নিপু ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্য নিয়ে তিনি ভোটারদের সমর্থন কামনা করছেন।
সাম্প্রতিক সময়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নসংক্রান্ত বিষয়ে স্থানীয়দের মতামত শুনছেন। নির্বাচিত হলে জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাসও দিচ্ছেন তিনি।
চেয়ারম্যান পদপ্রার্থী শফিউদ্দিন মোল্লা নিপু বলেন, “শাহজাহানপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণ আমাকে সুযোগ দিলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের প্রত্যাশা পূরণে কাজ করব।”
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও ভোটারদের সঙ্গে যোগাযোগ কার্যক্রম ইতোমধ্যে জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী শফিউদ্দিন মোল্লা নিপুর মাঠপর্যায়ের গণসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ভোটারদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শাহজাহানপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনেও ধীরে ধীরে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরতে মাঠপর্যায়ে সক্রিয় হয়ে উঠছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

এনএসআইয়ের সাবেক দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

error:

শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী নিপুর গণসংযোগ জোরদার

আপডেট সময় ০৮:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬