ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৪০ হাজার টাকার চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ Logo তেলিয়াপাড়া খেলার মাঠ: হারিয়ে যেতে বসেছে যুবসমাজের প্রাণের ঠিকানা Logo বাহুবলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ আলোচনা সভা Logo দুই টাকায় ভালোবাসা: ৩০ বছর ধরে মোড়াকরি বাজারে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ Logo লাখাইয়ের প্রধান বাজারগুলোতে তীব্র যানজট: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo ঐতিহ্যবাহী কবরস্থান সংস্কারে আবাবিল সোসাইটির উদ্যোগ Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারি, ৮ শিক্ষার্থী বহিষ্কার।

ঐতিহ্যবাহী কবরস্থান সংস্কারে আবাবিল সোসাইটির উদ্যোগ

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘরে প্রায় তিনশ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী কবরস্থান সংস্কার ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আবাবিল সোসাইটি। এ উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।

উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কবরস্থানটির সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা। এর মধ্যে আবাবিল সোসাইটির সদস্যদের কাছ থেকে ৫ লাখ টাকার বেশি সহযোগিতা পাওয়ার আশা করছেন উদ্যোক্তারা।

স্থানীয়ভাবে এখনো নির্দিষ্ট কোনো অর্থের প্রতিশ্রুতি পাওয়া যায়নি। তবে সংস্কারকাজ শুরু হলে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশা করছেন আয়োজকরা। অবশিষ্ট অর্থ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।

দুবাইপ্রবাসী সমাজসেবক আফসার চৌধুরী বলেন, কবরস্থান সংস্কারে সম্ভাব্য ব্যয় প্রায় ১০ লাখ টাকা। আবাবিল সোসাইটির সদস্যদের কাছ থেকে ৫ লাখ টাকার বেশি সহযোগিতা পাওয়ার আশা করা হচ্ছে। বাকি অর্থ গ্রামের মানুষের কাছ থেকে সংগ্রহের লক্ষ্য রয়েছে।

উদ্যোক্তারা জানান, আগামী কয়েক মাসের মধ্যে কবরস্থানটির সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। পরিচ্ছন্নতা, সংস্কারসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজের মাধ্যমে কবরস্থানটিকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সদস্যদের উদ্দেশে দেওয়া এক বার্তায় উদ্যোক্তারা বলেন, মানুষ নিজের ঘরবাড়ি সংস্কারের প্রয়োজন হলে প্রয়োজনে ধার-দেনা করেও তা মেরামত করেন। অথচ কবরস্থান মানুষের চিরস্থায়ী ঠিকানা। তাই কবরস্থান সংস্কার ও সৌন্দর্যবর্ধন শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি নৈতিক ও মানবিক দায়িত্বও।

উদ্যোক্তারা আরও জানান, এ উদ্যোগের মূল নেতৃত্বে রয়েছে আবাবিল সোসাইটি। তবে কবরস্থানটি গ্রামের সবার, তাই এর সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্মিলিত সহযোগিতায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ঐতিহ্যবাহী কবরস্থানটির সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কবরস্থান রেখে যেতে চান উদ্যোক্তারা।

জালাল উদ্দিন লস্কর
মাধবপুর, হবিগঞ্জ

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৪০ হাজার টাকার চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ

error:

ঐতিহ্যবাহী কবরস্থান সংস্কারে আবাবিল সোসাইটির উদ্যোগ

আপডেট সময় ০৪:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬