ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারি, ৮ শিক্ষার্থী বহিষ্কার। Logo রাজধানীতে বিশেষ অভিযান: মোহাম্মদপুর, লালবাগ ও বংশালে গ্রেপ্তার ৪৫ Logo সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo সেপ্টেম্বরেই বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া Logo ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস, দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি Logo হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা Logo হাইমচরে অপরাধ দমনে কঠোর অবস্থানের আহ্বান এমপি মানিকের Logo ২০২৭ সালের বইয়ে বড় পরিবর্তন, ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন পাঠ

মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
রোববার (৩০ আগস্ট) বিকেলে মাধবপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সৈয়দ মো. জাবেদ, শহিদ মেম্বার, শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর খুরশেদ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক হাজি ফিরোজ মিয়া, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফরিদুর রহমান, আলমগীর কবির, শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ আলী, লিটন পাঠান, মহিলা দলের আহ্বায়ক রেজিয়া সুলতানা তরফদার, ইসরাত জাহান ডলি ও ছাত্রদলের মারুফ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলাটি হয়রানি এবং তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তারা মনে করেন। এ সময় তারা দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানও জানান তারা।
উল্লেখ্য, সম্প্রতি মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে মামলাটি মাধবপুর থানায় নথিভুক্ত করা হয়েছে। তবে শামসুল ইসলাম কামাল অভিযোগ অস্বীকার করে মামলাটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

error:

আপডেট সময় ০৫:৪৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬