ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৪০ হাজার টাকার চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ Logo তেলিয়াপাড়া খেলার মাঠ: হারিয়ে যেতে বসেছে যুবসমাজের প্রাণের ঠিকানা Logo বাহুবলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ আলোচনা সভা Logo দুই টাকায় ভালোবাসা: ৩০ বছর ধরে মোড়াকরি বাজারে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ Logo লাখাইয়ের প্রধান বাজারগুলোতে তীব্র যানজট: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ Logo ঐতিহ্যবাহী কবরস্থান সংস্কারে আবাবিল সোসাইটির উদ্যোগ Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারি, ৮ শিক্ষার্থী বহিষ্কার।

তেলিয়াপাড়া খেলার মাঠ: হারিয়ে যেতে বসেছে যুবসমাজের প্রাণের ঠিকানা

জালাল উদ্দিন লস্কর
স্টাফ রিপোর্টার একসময় বিকেল হলেই শিশু-কিশোর ও তরুণদের পদচারণায় মুখর হয়ে উঠত মাঠটি। ফুটবল-ক্রিকেটের খেলায় জমে উঠত প্রাণচাঞ্চল্য, আর দর্শকদের উপস্থিতিতে তৈরি হতো উৎসবমুখর পরিবেশ। তবে সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন অনেকটাই অতীত।

দীর্ঘদিন সংস্কার ও পরিচর্যার অভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের উত্তর পাশে অবস্থিত ঐতিহ্যবাহী খেলার মাঠটি বর্তমানে অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ায় শিশু-কিশোর ও যুবসমাজ তাদের অন্যতম বিনোদন ও শরীরচর্চার স্থানটি হারাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, শাহজাহানপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের কাছে দীর্ঘদিন ধরে মাঠটি খেলাধুলার অন্যতম পরিচিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে সুরমা চা বাগান ও আশপাশের এলাকার শিশু-কিশোর এবং তরুণরা নিয়মিত এখানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নিতেন। বিকেল হলেই মাঠটি পরিণত হতো কিশোর-তরুণদের মিলনমেলায়।

স্থানীয়দের ভাষ্য, মাঠটির সঙ্গে এলাকার অনেক মানুষের শৈশব ও কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে। বিভিন্ন সময়ে এখানে স্থানীয়ভাবে ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হতো। চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানরাও এই মাঠে খেলাধুলার সুযোগ পেতেন। ফলে মাঠটি শুধু খেলাধুলার স্থানই ছিল না, এটি ছিল স্থানীয় যুবসমাজের সুস্থ বিনোদন, সামাজিক যোগাযোগ ও সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।

তবে দীর্ঘদিন সংস্কার ও পরিচর্যার অভাবে মাঠটির বিভিন্ন অংশে আগাছা ও ঝোপঝাড় বেড়ে উঠেছে। খেলাধুলার উপযোগী পরিবেশ না থাকায় শিশু-কিশোর ও তরুণরা সেখানে নিয়মিত খেলতে পারছেন না। পর্যাপ্ত খেলার মাঠের অভাবে অনেকেই অবসর সময় ঘরে বা অনলাইনে কাটাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসী বলছেন, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলার মাঠের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করা গেলে শিশু-কিশোর ও তরুণরা নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে তারা নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকেও দূরে থাকার সুযোগ পাবে।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হোক। পাশাপাশি মাঠটির নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হলে এটি আবারও তেলিয়াপাড়া ও আশপাশের এলাকার শিশু-কিশোর ও যুবসমাজের প্রাণের ঠিকানায় পরিণত হতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৪০ হাজার টাকার চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ

error:

তেলিয়াপাড়া খেলার মাঠ: হারিয়ে যেতে বসেছে যুবসমাজের প্রাণের ঠিকানা

আপডেট সময় ০৪:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬